বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী পায়েল সরকার

বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী পায়েল সরকার। বুধবার (২৪ ফেব্রুয়ারি) নাড্ডার উপস্থিতিতেই বিজেপির পতাকা হাতে তুলে নেন পায়েল। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়য়ের হাত ধরে হুগলির সাহাগঞ্জের সভায় তৃণমূলে যোগ দেন একঝাঁক তারকা- রাজ চক্রবর্তী , মানালি দে , সায়নী ঘোষ , পরিচালক সুদেষ্ণা রায়, জুন মালিয়া , কাঞ্চন মল্লিক প্রমুখ। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই পদ্ম শিবিরে নাম লেখালেন পায়েল সরকার।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ রাজ্যে দল বদলের পালা অব্যাহত। রুদ্রনীল ঘোষ থেকে যশ দাশগুপ্তরা যখন বিজেপিতে যোগ দেন, সেই সময় জোড়াফুল শিবিরে যোগ দেন অভিনেতা সৌরভ দাস থেকে কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষরা। যা নিয়ে বিস্তর গুঞ্জন শুরু হয়ে যায়। ‘বামপন্থী’ মনো-ভাবাপন্ন সায়নী ঘোষ যখন বুধবার তৃণমূলে কংগ্রেসে যোগ দেন, সেই সময় একের পর এক মিমে ভরে যায় সামাজিক মাধ্যম। এরপরই সায়নীকে নিয়ে পালটা মুখ খোলেন শ্রীলেখা মিত্র।

যদিও তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে সায়নী এখনও প্রকাশ্য মুখ খোলেননি। তবে তৃণমূলে যোগ দিয়ে ‘বাংলা ঘরের মেয়েকেই চায়’ বলে মন্তব্য করেন সায়নী। কাঞ্চন মল্লিক, মনোজ তিওয়ারি, সায়নী ঘোষদের তৃণমূলে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা পর এবার গেরুয়া শিবিরে নিজের নাম লেখালেন অভিনেত্রী পায়েল সরকার।

Comments are closed, but trackbacks and pingbacks are open.