- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের ঘোনার পাড়া গ্রামের দিনমজুর রমজান আলীর ছেলে মোঃ নয়ন মিয়া (১৫) ২৪ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১২ ঘটিকায় নিজ ঘরে ধরনার সাথে ওরনা পেচিয়ে আত্মহত্যা করে। স্থানিয় ও পুলিশ সূত্রে জানা যায় একই গ্রামের সিহাব আলীর কন্যা শান্তার সাথে নয়নের প্রেমের সম্পর্ক ঘটে বিয়ে হয় গত সাত মাস আগে। পারিবারিক কলহের জের ধরে নয়ন আত্মহত্যা করেছে বলে অনেকে ধারণা করছে। এ ঘটনায় বানিয়াজন ইউপির সাবেক ও বর্তমান চেয়ারম্যান মোঃ শামসুল আলম তালুকদার বাবুল এবং সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল শাহিনা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে ধনবাড়ী থানার ওসি (তদন্ত) মোঃ সৈকত হাসান বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ধনবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মামলা নং- ৩, তারিখ ঃ ২৪/০২/২০২১ ইং।
Comments are closed, but trackbacks and pingbacks are open.