- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

গাজীপুরের কালিয়াকৈরে অপহরণের ৩ দিন পর অপহৃত এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার কালামপুর এলাকায় ওই ছাত্রী সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বাড়ির পাশে হাঁটছিল। একই এলাকার আলমাছের ছেলে নাজিম উদ্দিনসহ আরও ২ জন সিএনজিযোগে মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে অপহরণ করে। এরপর অপহৃত ছাত্রীকে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে সোমবার (২২ ফেব্রুয়ারি) মেয়েটির বাবা থানায় অভিযোগ করেন। পরে কালিয়াকৈর থানা পুলিশ গত বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মৌচাক এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করেন।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.