- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

স্টাফ রিপোর্টার মো:তপছিল হাছান : মতলব পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌর যুবলীগের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পৌর মেয়রের বাসভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান ভূঁইয়া।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় পৌর নির্বাচনে যুবলীগের অগ্রগামী ভূমিকা পালনের জন্য এই যৌথ সভার আয়োজন করা হয়েছে বলে জানা যায়। মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র আওলাদ হোসেন লিটন, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, যুগ্ম-আহ্বায়ক আবু পাটোয়ারী, ঝন্টু দাস।
যৌথ সভায় আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য চন্দন সাহা, বাদল নন্দী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আল এমরান চৌধুরী, পারভেজ দেওয়ান, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনুসহ পৌর যুবলীগের প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদকগণ।
যৌথ সভায় আগামী ২৮ ফেব্রুয়ারি মতলব পৌরসভা নির্বাচনে যুবলীগের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ সহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ক্যাপশন: মতলব পৌর যুবলীগের যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান ভূঁইয়া

Comments are closed, but trackbacks and pingbacks are open.