- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

নোয়াখালী প্রতিনিধি
সমর্থকদের লাঠিসোটা নিয়ে শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে পুনরায় থানার সামনে অবস্থান নেয়ার নির্দেশ দিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। এসময় তিনি বলেন, তার দাবি না মানা পর্যন্ত এ অবস্থান ধর্মঘটন চলবে। শুক্রবার নেতাকর্মীদের তিনি এ নির্দেশ দেন।
জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ থানার ওসি ও পরিদর্শককে প্রত্যাহার এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ বেশ কিছু নেতাকর্মীকে গ্রেপ্তারের দাবিতে থানার সামনে অবস্থান ধর্মঘট করেছেন আবদুল কাদের মির্জা। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবস্থান ধর্মঘট চলে।
এদিকে আবদুল কাদের মির্জার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে মির্জার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
শুক্রবার দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অংগসংগঠনের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুদ্দিন জেহান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, জেলা যুবলীগ আহ্বায়ক ইমন ভট্ট, যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব, জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আরমান প্রমুখ।
বক্তারা বলেন, আবদুল কাদের মির্জা দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অপরাজনীতির অভিযোগ করেন। মূলত তিনি নিজেই অপরাজনীতিসহ নানা অনিয়ম করে বেড়াচ্ছেন।
মির্জা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় প্রধান তথা সরকার প্রধান শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জেলা সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাংসদদের বিরুদ্ধে নিয়মিত অশোভন আচরণর করে যাচ্ছেন। রাষ্ট্রযন্ত্রের তথা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ করে যাচ্ছেন বিএনপি-জামায়াতের মতো। আর তার এসব কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা ও রাষ্ট্র বিরোধী।
এ অবস্থায় নেতাকর্মীরা আবদুল কাদের মির্জার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাংগঠনিক ব্যবস্থা ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.