বড় ভাইয়ের কিনে দেয়া মোটরসাইকেলেই প্রাণ গেলো ছোট ভাইয়ের

ময়মনসিংহের ভালুকায় ইউটার্ন নেয়ার সময় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার সিডস্টোর উত্তর বাজার মুটকিবাড়ীর সামনে এ ঘটনাটি ঘটে।

ভালুকা হাইওয়ে পুলিশের ইনচার্জ তৈমুর আলী জানান, ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের সিডস্টোর উত্তর বাজার মুটকিবাড়ীর সামনে ইউটার্নের সময় ঢাকা গামী সাবিহা পরিবহনের (ঢাকা মেট্রো ব- ১২-০৫৯১) এর চাপায় মোটরসাইকেল আরোহী বাশিল গ্রামের মো. হাজ্বী নুরুল ইসলামের ছেলে হামিদ কারী (৫০) ঘটনাস্থলেই নিহত। মোটরসাইকেল চালক মেহেরাবাড়ি গ্রামের ফজলুল হকের ছেলে জাকির হোসেনকে (২০) গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ নেওয়ার পথে মারা যায়।

স্থানীয়রা জানায় ভাড়ায় চালিত হোন্ডাটি কিছু দিন পূর্বে নিহত জাকির হোসেনের বড় ভাই কিনে দিয়েছে ভাড়ায় চালানোর জন্য। নিহতদের লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা গেলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.