- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

মোঃ আল হেলাল চৌধুরী
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে জেলা শাখা বাংলাদেশ মহানাম সংকীর্তন সমন্বয় পরিষদের উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর সাড়ে ১২ টায় স্থানীয় গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শিল্পপতি রাজু কুমার গুপ্ত।
এতে প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখা বাংলাদেশ মহানাম সংকীর্তন সমন্বয় পরিষদের আহবায়ক শ্রী চিত্ত ঘোষ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব রবীন্দ্রনাথ রায়, সদস্য সমর দাস, উপজেলা শাখা বাংলাদেশ মহানাম সংকীর্তন সমন্বয় পরিষদের উদ্যোক্তা সমাজসেবক ভবেন্দ্র নাথ বর্মন, প্রভাষক লক্ষণ শর্মা। এছাড়াও বক্তব্য রাখেন শিব মন্দির পরিচালনা কমিটির অন্যতম সদস্য উজ্জল কুমার গুপ্ত, রকি প্রসাদ গুপ্ত, শ্যামল চন্দ্র সরকার, কমলেশ রায় প্রমুখ।
শেষে শিল্পপতি রাজু কুমার গুপ্তকে সভাপতি এবং ভবেন্দ্র নাথ বর্মনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৬৭ সদস্য বিশিষ্ট উপজেলা শাখা বাংলাদেশ মহানাম সংকীর্তন সমন্বয় পরিষদের কমিটি গঠন করা হয়। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের সনাতন ধর্মাবলম্বীদের হরিসভার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.