- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে নানা আয়োজনে স্বৈরাচার বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক শহীদ রাউফুন বসুনিয়ার শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার দুপুরে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পাইকপাড়ায় রাউফুন বসুনিয়ার নিজ গ্রামে এক শোক র্যালী শেষে তার সমাধীতে পুস্পমাল্য অর্পন করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
পরে ছিনাই শহীদ মিনার চত্বরে বসুনিয়ার স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাফর আলী, রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদের আহবায়ক এস এম ছানালাল বকসী, ৮০’র দশকের ছাত্রনেতা এমদাদুল হক এমদাদ, মাজেদ আলী, এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, শ্যামল ভৌমিক, দুলাল বোস, সাত কুরি রায় নিলু, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি আহসান হাবিব নিলু, ছিনাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছাদেকুল হক নুরু, রাউফুন বসুনিয়ার ছোট ভাই মিনার বসুনিয়াসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
১৯৮৫ সালের ১৩ ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের সামনে স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে একটি মিছিলে নেতৃত্ব দেয়ার সময় স্বৈরাচার এরশাদ সরকারের পেটোয়া বাহিনীর গুলিতে ঘটনাস্থলেই শহীদ হন ছাত্রনেতা রাউফুন বসুনিয়া। পরে তার মরদেহ গ্রামের বাড়ী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পাইক পাড়ায় এনে সমাধীস্থ করা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.