সরিষাবাড়ী স্বাস্থ্য কেন্দ্রে ৯কনসালটেন্টসহ ২৬ পদ খালি

সরিষাবাড়ী
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে ৯ কলসানটেন্ট, ৩য় শ্রেণীর ৯ ও ৪র্থ শ্রেণীর ৮টি পদ খালি রয়েছে। দীর্ঘদিন যাবৎ গুরুত্বপূর্ণ পদগুলো খালি থাকায় চিকিৎসা কর্ম ব্যঘাত হচ্ছে বলে জানা যায়।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্র সূত্রে প্রকাশ, প্রায় ৫লক্ষ লোকের বসবাসরত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রটি বিশেষ গুরুত্ব বহন করে। দীর্ঘদিন যাবৎ গাইনী, কার্ডিওলজি, অর্থোপেডিস, শিশু, চক্ষু, ইএনটি, এ্যানেসথেসিয়া, মেডিসিন, চর্ম ও যৌনসহ মোট ৯টি কলসানটেন্ট (বিশেষজ্ঞ) পদ খালি রয়েছে। অপরদিকে ৪র্থ শ্রেণি- ৩জন আয়া, পরিচ্ছন্ন কর্মী ২জন, পাচক ১জন, নৈশ প্রহরী ১জন এবং ৩য় শ্রেণি- ষ্টোর কিপার ১জন,ক্যাশিয়ার ১জন ও স্বাস্থ্য সহকারী ৬জনসহ মোট ১৭পদ খালি রয়েছে।ওই সব পদগুলো খালি থাকায় হাসপাতাল কর্তৃপক্ষকে দৈনন্দিন চিকিৎসা, দাপ্তরিক, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কর্মকান্ডে ভোগান্তি পোহাতে হচ্ছে। উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হলেও টনক নড়েনি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গাজী রফিকুল ইসলাম বলেন গুরুত্বপূর্ণ ৯টি কনসালটেন্ট পদ ও ৩য় শ্রেণির ৮ এবং ৪র্থ শ্রেণির ৯টি পদ শুন্য রয়েছে। দৈনন্দিন চিকিৎসা কার্যক্রম, দাপ্তরিক কর্মকান্ডসহ অন্যান্য কর্মকান্ডেও চরম ব্যঘাত হচ্ছে। উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও কোন ব্যবস্থা হয়নি।
রাজনৈতিক সামাজিক বাণিজ্যিক ও ব্যবসায়ীক কর্মকান্ডের দিক থেকে সরিষাবাড়ী উপজেলার গুরুত্ব অপরিসীম। জনবহুল এ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে রোগীর চাহিদার তুলনায় ডাক্তার স্বল্পতা দীর্ঘদিনের। তথাপি বাড়তি ৯ কনসালটেন্ট ও ৩য় এবং ৪র্থ শ্রেণির ১৭টি পদ খালি থাকায় সকলকে ভোগান্তি পোহাকে হচ্ছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট সরিষাবাড়ী বাসির জোড়ালে দাবী উল্লেখিত খালি পদ গুলো পূরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ স্বাস্থ্য সেবার মান ফিরিয়ে আনার।

Comments are closed, but trackbacks and pingbacks are open.