- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026
সরিষাবাড়ী প্রতিনিধি ঃ
জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই দুই ( ২ ) জন নিহত হয়েছে।
জানা গেছে,ঘন কুয়াশার কারণে আজ ভোরে আনুমানিক সাড়ে ৬টার দিকে সরিষাবাড়ী বাউসী পপুলার ব্রীজের দক্ষিণ পার্শ্বে সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
মোটরসাইকেল আরোহীদের পরিচয় সম্পর্কে জানা গেছে,উপজেলার ৭নং কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের মোজাম্মেল হোসেন এর ছেলে সাইদুর রহমান (২২) এবং খোকন মিয়ার ছেলে আকাশ(১৪)।
নিহতের পরিবার সূত্রে জানা যায়,নিহতেরা সম্পর্কে চাচা ভাতিজা। সাইদুর একজন ছয়চাকার ট্রাক্টর চালক। সে জামালপুর সদরের তিতপল্লা ইউনিয়নের হাজিপুর এলাকায় ট্রাক্টর চালায়।
আজ সকালে সাইদুর তাঁর ভাতিজা আকাশকে নিয়ে হাজিপুর যাচ্ছিল কাজে। যাওয়ার প্রাক্কালেই এ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান।
অপরদিকে নিহতদের লাশ সরিষাবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করা হচ্ছে বলে জানান সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মোঃ ফজলুল করিম।

Comments are closed, but trackbacks and pingbacks are open.