টাঙ্গাইলে দাদীর রান্না ঘরে শিশুর বস্তাবন্দী লাশ

টাংগাইল প্রতিনিধি

টাংগাইলের সখিপুরের হতেয়া এলাকায় রাইসা নামে দুই বছরের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। সে স্থানীয় রাজু খানের মেয়ে। স্বজনদের দাবী, পারিবারিক পূর্বশত্রুতার জেরে রাজুর চাচী শিশুটিকে হত্যা করে বস্তা বন্দী করেছে।

স্বজনরা জানায়, সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাইসা বাড়ির আঙিনায় খেলা করছিলো। এরপর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। আশপাশের বাড়িতে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাজুর চাচী অর্থাৎ রাইসার দাদীর রান্না ঘরে বস্তাবন্দী লাশ পাওয়া যায়।

পরে স্থানীয়রা সখিপুর থানায় খবর দিলে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ সাইদুল হক ভুইঞা বলেন, ময়নাতদন্ত ও তদন্ত শেষে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.