- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
জেলার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন ডিএসকে’র ইউনাইট ফর বডি রাইটস ও হিয়া প্রকল্প ও কারিতাসের আয়োজনে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের কিশোরী ও তাদের অভিভাবক, জিও-এনজিও প্রতিনিধিদের অংশগ্রহনে আন্তর্জাতিক মাসিককালীন পরিচ্ছন্ন দিবস-২০১৯ পালন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার জেলা পরিষদ হলরুমে ”মাসিকের সঠিক ব্যবস্থাপনা নারী ও কিশোরীদের স্বাস্থ্য কর্মতৎপরতার স্বাভাবিক ধারা বজায় রাখা জরুরী” এই প্রতিপাদ্যে ডিএসকের উপপরিচালক আব্দুর রব পাটোয়ারী এর সভাপতিত্বে প্রকল্প কর্মকর্তা রুপন কুমার সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, দুর্গাপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার, সাংবাদিক ধ্রুব সরকার, কারিতাসের মাঠ কর্মকর্তা ছবি ¤্রং প্রমুখ।
বক্তারা বলেন, মাসিকের সময় দৈনন্দিন স্বাভাবিক সব খাবারই খাওয়া দরকার। শক্তি উৎপাদনকারী, রোগ প্রতিরোধ, ক্ষয় পূরনকারী, দৈহিক বৃদ্ধি, কোষ গঠনকারী সহ রক্ত বৃদ্ধিকারক আয়রন জাতীয় খাবার এ ছাড়া ও কোষ্ঠকাঠিন্য থেকে মুক্ত থাকতে এ সময় প্রচুর পানি খেতে উপস্থিত কিশোরীদের আহবান জানানো হয়।
