- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
জেলার দুর্গাপুরে সাবেক সংসদ সদস্য মরহুম জালাল উদ্দিন তালুকদারের কণ্যা জেলা আওয়ামীলীগের সদস্য, দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার এর আয়োজনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুধী জনের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেছেন।
স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে শুক্রবার বিকেলে তার পিতা-মাতার রুহের মাগফেরাত কামনা সহ দেশ ও জাতীর কল্যানে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আলা উদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাবেক মেয়র শ. ম জয়নাল আবেদীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রুহুল আমীন চুন্নু সহ উপজেলা আওয়ামীলীগ ও তাঁর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রেসক্লাব নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার পুর্ব আলোচনায় ঝুমা তালুকদার বলেন, ২০০৫ সনে আম্মুকে হারালাম, আব্বুর রহস্যজনক মৃত্যুও বেশ কয়েক বছর হয়ে গেল। প্রতি রমজানেই বাবা মায়ের রুহের মাগফেরাত কামনায় পবিত্র কোরআন খতম, দোয়া ও ইফতারের আয়োজন করি। পিতৃ-মাতৃহীন এ সন্তানের আমন্ত্রনে উপজেলার সর্বস্তরের উপস্থিত হয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞ। জাতী ধর্ম নির্বিশেষে প্রিয় দুর্গাপুরের উন্নয়নে সকলকে এক হয়ে কাজ করার আহবান সহ পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা জানান।
