লালপুরে গ্রামে গিয়ে সরাসরি কৃষকের ধান কিনলেন ইউএনও

0

 

নাটোর প্রতনিধিঃি লালপুর উপজেলার খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে গ্রামে গিয়ে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি।

বুধবার উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দুর্গাপুর হাট ও কদিমচিলান ইউনিয়নের কদিমচিলানে কৃষকদের কাছ থেকে সরাসরি দেড় মে:টন ধান ক্রয় করেন এবং প্রকৃত ধান চাষীর তালিকা করে তাদেরকে খাদ্যগুদামে ধান সরবরাহের জন্য চিরকুট দেন। এসময় তার সাথে ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সালাহউদ্দিন, খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) তন্ময় বিশ্বাস প্রমুখ।

মহেশ্বর গ্রামের কৃষক নাসির উদ্দিন, সুন্দর বাড়িয়া গ্রামের কৃষক আলিম উদ্দিন সহ অন্যান্য কৃষকরা সরাসরি সরকার নির্ধারিত ১হাজার ৪০ টাকা মণ দরে ধান বিক্রি করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান বর্তমানে বাজারে ধানের দর প্রতিমণ সাড়ে ৫শ/৬শ টাকা। বাজার দরের চেয়ে ৪শ/সাড়ে চারশ টাকা বেশী দরে ধান বিক্রি করতে বেশ ভালো লাগছে।

Leave A Reply