- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

গাজীপুর প্রতিনিধি
এ ঘটনায় নিহতরা হলেন-শাহ আলম (৩৮) ও তার স্ত্রী মনিরা (৩০) এবং ছেলে বায়েজিদ (৮) ও মেয়ে ফাতেমা (৪)। শাহ আলমের গ্রামের বাড়ি পটুয়াখালী বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ইসলামপুর এলাকায় মো. ইকবাল হোসেনের বাড়িতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন শাহ আলম। ঘটনার সময় রাতে গ্যাসের চুলায় রান্না করছিল শাহ আলমের স্ত্রী মনিরা। একপর্যায়ে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে পুরো ঘরে আগুন লেগে যায়। এ সময় ঘরে থাকা শাহ আলম, তার স্ত্রী মনিরা, ছেলে বায়েজিদ ও মেয়ে ফাতেমা অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
