- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

মাসুদুর রহমান
২০০৪ সালে “আজ তুমি অন্যের প্রিয়জন” এ্যালবামে হাসান রানার ১২ টি গান
প্রকাশ করে ভাইবোন মাল্টিমিডিয়া । এ্যালবামটির গীতিকার ও সুরকার-এস আর
সাইদ । ২০০৬ সালে “পাইনা তোমার দেখা” এ্যালবামে শেখ ওমরের কথাও সুরে ৭১
মিউজিক তার কন্ঠে একক গান গুলো প্রকাশ করে। গান গুলো প্রত্যন্ত অঞ্চলের
সাধারন মানুষ ও শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া এবং ঝড় তোলেন হাসান রানা ।
হঠাৎ ২০১১ সালে সড়ক দুর্ঘটনায় আহত হয় কন্ঠশিল্পী হাসান রানা। শরীরের
বিভিন্ন স্থানে জখম হয়ে তিনি দীর্ঘদিন উওরা বাংলাদেশ মেডিকেলে চিকিৎসাধীন
অবস্থায় থেকে সুস্থ হয় । মাথায় মারাত্মক আঘাত থাকায় সুস্থ হলেও কিছুদিন
পর তাকে আবারো অসুস্থ্য হয়ে পড়তে হয়েছে । বাংলাদেশের প্রায় হাসপাতাল ও
মেডিকেল গুলোতে চিকিৎসার জন্য গেলেও ভাল চিকিৎসা পায়নি হাসান রানা।
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি ইন্ডিয়ার ভেলুর সিএনসি খৃষ্ঠান মেডিকেল
কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে আল্লাহর অশেষ রহমতে কিছুটা সুস্থ হয়ে
আবারো দীর্ঘ ১০ বছর পর সংগীতে ফিরলেন জনপ্রিয় কন্ঠশিল্পী হাসান রানা ।
বিরতি ভেঙে পবিত্র ইদ উল ফিতরকে সামনে রেখে তার নিজের কথা ও সুরে ‘তার
নামে হও পাগল সবাই’ ‘আমার ভাঙ্গা ঘরে দয়াল ’ ‘ঘুরু ভোজন ঘুরু সাধন’
শিরোনামের গান গুলো নিয়ে দর্শক শ্রোতাদের মাঝে ফিরছেন । এরইমধ্যে শেষ
হয়েছে গানটির রেকর্ড ও ভিডিও নির্মাতা। এই গানে নতুনভাবে হাজির হচ্ছেন
তিনি । হাসান রানার সুর-কন্ঠে নতুনত্ব পাবেন দর্শক শ্রোতারা।
হাসান রানা জানান, আবারও নিয়মিত কাজ করার ইচ্ছা আছে। নতুন গানটিও বেশ
ভালো হয়েছে। আশা করি, শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’অভিসাপ্ত জীবনে আমি
আসলে খুব একা আমি সঙ্গীতের মাঝেই বেচে থাকতে চাই,দেশবাসীর কাছে আমি দোয়া
চাই। আর চাই আমার দেশের প্রবাসী ভাই বোন যেন সব সময় ভালো থাকে।
সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।
