উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত সাংবাদিকরা জাতির বিবেক ও দর্পণ- এমপি হাবিব
- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সেলিম রেজা, স্টাফ রিপোর্টার,বগুড়া ঃ সাংবাদিকরা জাতির বিবেক,দর্পণ, আয়না স্বরুপ। কেননা সাংবাদিকরা সমাজ,দেশ,জাতির জন্য নির্লস ভাবে কাজ করে। সমাজে অনেক বস্তুনিষ্ঠ সংবাদসহ সচিত্র অনুসন্ধান করে তাদের লিখনির মাধ্যমে তুলে ধরে। আমি আশা রাখি আজকে যত নবীণ-প্রবীণ অনেক সাংবাদিক রয়েছে। তারা যেন বস্তুনিষ্ঠ্য সংবাদ প্রকাশের মাধ্যমে দেশও জাতির মাঝে কলম সৈনিক হিসাবে গর্বের সহিদ মাথা উচু করে দারাতে পারে। এছাড়াও তিনি আরও বলেন যে,প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা অসীম সাহস,দৃঢ় মনোবল ও অভীষ্ট লক্ষ্যে অবিচল থেকে সব চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশকে সমৃদ্ধির অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর এসবই সম্ভব হয়েছে শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতা, প্রঞ্গা আর কূটনৈতিক দক্ষতার কারণে। জন নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এভাবে উন্নয়নের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ অচিরেই সুখী-সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে। পরিশেষে প্রবিত্র রমজান সর্ম্পেকে বলেন যে, মুক্তির পয়গাম্বার নিয়ে এসেছে মাহে রমজান, মুমিনেরা সংযমি হও আল্লাহুর ফরমান। উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠানে উপরিক্ত বক্তব্য রাখেন প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য শেরপুরÑধুনট বগুড়া- ০৫ এর এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান হাবিব। উক্ত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে সভাপত্বি করেন উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ তাজুল ইসলাম । উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার যুগ্ন- সাধারণ সম্পাদক সোলায়মান আলী বাবুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষোধের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু, বগুড়া জেলা বিএনপির নেতা আলহাজ্ব মাহবুবর রহমান হারেজ, শেরপুর উপজেলা বিএনপির আহবায়ক জানে আলম খোকা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব সাইফুল বারী ডাবলু, শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম, ট্যাফিক ইন্সিক্টার জাহিদ, সাংবাদিক সবুজ চৌধুরী, শেরপুর মডেল প্রেসক্লাবের সভাপতি শাকিল মাহমুদ, সাধারণ সম্পাদক নাহিদ আল মালেক, বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহবুবার রহমান আশিক, পৌর ছাত্রলীগের সভাপতি রনি সরকার, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সকল সদস্য সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা ।