- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. রোকন তালুকদারের বৃদ্ধ বাবা অসুস্থ হানিফ উদ্দিন তালুকদারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মরিয়ম আক্তার।
শুক্রবার(২২ ফেব্রুয়ারি) সকালে হানিফ উদ্দিন তালুকদার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কালিহাতী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেয়া হয়। শুক্রবার(২২ ফেব্রুয়ারি) সকালে সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে শুক্রবার দুপুরে মরিয়ম আক্তার ও তার স্বামী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সহ অন্যদের নিয়ে তাকে হাসপাতালে দেখতে যান। এ সময় তারা হানিফ উদ্দিন তালুকদারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার জন্য সার্বিক সহায়তার আশ্বাস দেন। পরে মরিয়ম আক্তার হাসপাতালের চিকিৎসকদের সাথে কথা বলেন ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়ার অনুরোধ করেন।
ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মরিয়ম আক্তার জানান, এলাকার একজন মুরব্বীর অসুস্থতার খবর পেয়ে তিনি হাসপাতালে এসেছিলেন। তিনি হানিফ উদ্দিন তালুকদারের দ্রুত আরোগ্য কামনা করেন।