Latest posts by সম্পাদনা: এস.এম আব্দুর রাজ্জাক (see all)
- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026
মো. মিজানুর রহমান নাদিম,বরগুনাপ্রতিনিধি:
বরগুনার তালতলীতে বন বিভাগের গাছ কর্তন করে ট্রালার যোগে স-মিলে নেওয়ার সময় হাতেনাতে এক বনপ্রহরীকে ৬ পিস কেওড়া গাছসহ আটক করেছে কলাপাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার ৭.৩০ এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শারিকখালী বিট থেকে বন বিভাগের গাছ কর্তন করে ট্রালার যোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় স-মিলে গাছ চেরাই করার সময় গতকাল ৭.৩০ মিনিটে গোপন সংবাদের ভিক্তিতে সুব্রত নামের এক বনপ্রহরীকে বনের ৬ পিস কেওরা গাছসহ হাতেনাতে আটক করেছে পুলশ ও ট্রলার মালিক জসিম উদ্দিন পালিয়ে যান। পুলিশ বাদি হয়ে বনপ্রহরী সুব্রত, কালা,জসিমের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়।
এদিকে যারা বন থেকে গাছ কেটে নেওয়ার খবর দিলে উল্টো তাদের বিরুদ্ধে থানায় মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন জসিম তার আপন ভাই আলী হোসেন মুন্সী(কালা)। জমিজমা নিয়ে পূর্ব শত্রæতার জের ধরে এই মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। ট্রলার মালিক জসিমের বিরুদ্ধে মামলা না দিয়ে উল্টো আলী হোসেন মুন্সী(কালা) ও তার আপন ভাই জসিম এর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
ট্রলার মালিক জসিম উদ্দিন বলেন, বনপ্রহরী সুব্রত আমাকে গতকাল বলেন আমার বাসায় কিছু কাঠ দরকার তাই এগুলো নিয়ে স-মিলে যেতে হবে। আমি সঙ্গে গিয়ে এই গাছ চেরাই করবো কোনো সমস্যা হবে না তুমি চলো তখন ২৫ বছরের এক যুবক হিন্দু ব্যক্তি ও বনপ্রহরী সুব্রত সাথে করে ৬ পিস কাঠ নিয়ে কলাপাড়া যায়।
এবিষয় শারিকখালী বিট কর্মকর্তা জানান,বন প্রহরী সুব্রত বিরুদ্ধে বিভাগীয় ব্যব¯’া নেওয়া হবে। আমি ২ বছর যাবৎ এখানে চাকরি করি কিš‘ এলাকার কোনো লোক গাছের একটি পাতাও ধরেনি,এই এলাকায় দুইটা গুরুপ আছে যাদের ভিতরে জমিজমা নিয়ে বিরোধ থাকায় আলী হোসেন মুন্সী(কালা),জসিমের বিরুদ্ধে মামলা হতে হইছে বলে ধারনা করা যায়।
তালতলী রেঞ্জের বন কর্মকর্তা নয়ন মিত্র জানান, সুব্রত বিরুদ্ধে ব্যাবস্হা নেওয়া হবে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,বলেন তালতলীর বন বিভাগের গাছ কর্তন করে ট্রালার যোগে স-মিলে নেওয়ার সময় হাতেনাতে এক বনপ্রহরীকে ৬ পিস গাছসহ আটক করা হয়েছে। বনপ্রহরী সুব্রত ও দুই সহযোগিদের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে। সুব্রতকে আদালতের মাধ্যমে কারাগরে পাঠানো হয়েছে।
