সরিষাবাড়ীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত 

সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত। মঙ্গলবার (২রা ডিসেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ৬ নং ওয়ার্ড এর অঙ্গ ও সহযোগী সংগঠন সরিষাবাড়ী পেীর সভার মাইজবাড়ী ব্রীজপাড় ইউনিটের আয়োজনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৬ নং ওয়ার্ড বিএনপি’র সহ সভাপতি খলিলুর রহমান, সদস্য রইচ উদ্দিন, হাফিজুর রহমান, আব্দুল মান্নান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক ৬ নং ওয়ার্ড ছাত্র দলের সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, ওয়ার্ড স্বেচ্ছা সেবক দলের সহ সভাপতি হারুন অর রশীদ হারুন,  জুলাই যোদ্ধা পারভেজ প্রমুখ। এ সময় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সর্মথকবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ,বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রযেছেন। তার অবস্থা সংকটাপন্ন। তার পরিবারের পক্ষ থেকে সারা বাংলাদেশে মানুষের কাছে আশু রোগমুক্তির জন্য দোয়া কামনা করা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.