বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামত বিষয়ক আলোচনা ও নির্বাচনমুখী তৎপরতা

সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:

বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং ইউনিয়ন সংগঠনকে নির্বাচনমুখী করার লক্ষ্যে কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে পুটিমারী কালিকাপুর স্কুল এ্যান্ড কলেজ মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পুটিমারী ইউনিয়নের বিএনপির সভাপতি সোহেল রানা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম ও সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন। এছাড়াও ৯ ওয়ার্ডের বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব। তিনি ইউনিয়ন সংগঠনগুলোকে ঘরে ঘরে ৩১ দফা প্রচারসহ নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান।

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.