- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী মানবতার কল্যাণে নিয়োজিত আমরা সংগঠনের পক্ষ থেকে অসহায় দরিদ্র মানুষের মাঝে গরুর মাংস, চাউল, সয়াবিন তৈল ও আলু পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কর্মসূচি ২০২৫ এর এসব বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের চেরাগ আলী মোড় সহ পাঁচটি এলাকায় এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উক্ত বিতরণ অনুষ্ঠানে মানবতার কল্যাণে নিয়োজিত আমরা সরিষাবাড়ীর সম্মানিত উপদেষ্টা ও রূপালী ব্যাংক সিলেট মাদার শাখার ম্যানেজার জিয়াউল হক সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে হোল্ডিং লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম খোকন বক্তব্য রাখেন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শেখ খলিলুর রহমান মাধ্যমিক ভোকেশনাল ইনস্টিটিউট সেঙ্গুয়ার সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন লিটন, টেড ইন্সট্রাক্টর মাসুদুর রহমান, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এস এম ইব্রাহিম হোসেন লেবু ,সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি আবুল হোসেন ভূঁইয়া প্রমুখ । বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবতার কল্যাণে নিয়োজিত আমরা সরিষাবাড়ী সংগঠনের পরিচালনা পর্ষদের ইঞ্জিনিয়ার রিপন আসিফ ও নাজমুল হাসান যৌথভাবে পরিচালনা করেন।এ সময় সংগঠনটির নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। সংগঠনটির পক্ষ থেকে প্রতিবছরের মত এবারও ঈদ সামগ্রী বিতরণ করায় খুশি উপকারভোগীরা ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.