দালাল চক্রের সদস্যরা এখনো সক্রিয়! সেন্টমার্টিন সাগর থেকে ২ দালালসহ ৬০ মালয়েশিয়াগামী আটক, (১টি ট্রলার জব্দ)
Latest posts by সম্পাদনা: এস.এম আব্দুর রাজ্জাক (see all)
- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

জিয়াবুল হক, কক্সবাজার দক্ষিণ
কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনের অদূরে গভীর বঙ্গোপসাগরে কোস্টগার্ড সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫৮জন মালয়েশিয়াগামী রোহিঙ্গাকে উদ্ধার করেছে। এসময় মানব পাচারে জড়িত থাকার অপরাধে ২ দালালকে আটক করতে সক্ষম হয়েছে কোস্টগার্ড। পাচারে ব্যবহৃত একটি ফিশিং ট্রলারও জব্দ করা হয়েছে।
তথ্য সুত্রে জানা যায়, ৩০ মে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে টেকনাফ সেন্টমার্টিনের দক্ষিনে সাগরে অভিযান চালিয়ে অবৈধ পথে মালয়েশিয়া পাড়ি দেওয়ার সময় গোপন সুত্রে খবর পেয়ে মালয়েশিগামী ট্রলারটি আটক করা হয়।
এই অভিযানের সত্যতা নিশ্চিত করে সেন্টমার্টিনে দায়িত্বরত কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেঃ জোসেল রানা জানান, মানব পাচারে জড়িত দালাল চক্রের সদস্যরা রোহিঙ্গাদের মালয়েশিয়া পাচার করছে। সেই গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে আমাদের সদস্যরা অভিযান পরিচালনা করে গভীর সাগর থেকে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত মালয়েশিয়াগামীদের মধ্যে ২৮ জন নারী, ২০ জন পুরুষ ও ১০ জন শিশু রয়েছে। এসময় দালাল চক্রের দুই সদস্যকেও আটক করা হয়।
ধৃত দালালরা হচ্ছে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার মৃত রশিদ আহমদের ছেলে রুবেল ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ওমর ফারুক।
আটককৃত দুই দালালসহ উদ্ধার মালয়েশিয়াগামীদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সেন্টমাটিন কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ জোসেল রানা।
