সরিষাবাড়ীতে গ্রাম্য সালিশীর সিদ্ধান্ত অমান্য করে হাল চাষে বাধা দানকারীদের পিটিয়ে নারীসহ আহত-৬

স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ীতে বিরোধ পূর্ণ জমিতে গ্রাম্য সালিশীর সিদ্ধান্ত অমান্য করে ভূমিতে ট্রাকটর দিয়ে হাল চাষে বাধা দানকারী পরিবারের ৬ জন কে পিটিয়ে আহত করার অভিযোগ তুলেছেন রাসেল মাহমুদ নামে এক ভুক্তভোগী প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামের রাসেল মাহমুদ এর বাড়ীর পিছনে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী ও স্থানীয় সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্রা (রড় আদ্রা) গ্রামের মৃত ফুল মাহমুদ সরকার এর ছেলে সুরুজ্জামান এর পরিবার একই গ্রামের মৃত মাডাম ব্যপারীর ছেলে আব্দুস ছাত্তার একই গোষ্ঠীয় লোক এবং পাশপাশি বাড়ীতে বসবাস করেন। তাদের দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবত চর আদ্রা মৌজার বিভিন্ন দাগের ৯৫ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধ স্থানীয় গণ্যমান্য লোকজন একয়েক দফায় গ্রাম্য সালিশী-বৈঠকের মাধ্যমে মিমাংসা করলেও আব্দুস সাত্তার ও তার লোকজন সালিশী-বৈঠক অমান্য করে বিভিন্ন সময় সুরুজ্জামান এর পরিবারের লোকজন কে খুন-জখমের হুমকি অব্যহত রাখে। এর জের ধরে গত শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে আব্দুস সাত্তার এর লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সুরুজ্জামান এর পৈতৃক সূত্রে প্রাপ্ত আবাদী ভূমিতে ট্রাকটর দিয়ে হালচাষ করতে যায়। এ খবর পেয়ে সুরুজ্জামান এর লোকজন বাধা দিলে আব্দুস সাত্তার এর লোকজন রাকিবুল হাসান রনি,রবিন মিয়া, আব্দুস ছালাম, আব্দুস ছাত্তার, বকুল, রওশনারা বেগম ক্ষিপ্ত হয়ে অকথ্যভাষায় গালিগালাজ ও মারমুখি উদ্যত হয়। এর প্রতিবাদ করলে প্রতিপক্ষরা লাঠি-শোঠা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সুরুজ্জামান এর লোকজনের উপর হামলা চালিয়ে এলোপাথারীভাবে পিটিয়ে শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম ও নারীদের চুলের মুঠি ধরে টানা হেচড়া করে শ্লীলতাহানী করে।
এতে সুরুজ্জামান (৪২) হাওয়া বেগম (৪৮),রাশেদুল ইসলাম (২৫), আফরোজা ( ৪২) আঙ্গুরা বেগম( ৫৫) আহত হয়। গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভতি করা হয়। বাকীরা চিকিৎসকের ব্যাবস্থাপত্রানুযায়ী চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.