- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

হাফিজুর রহমান.
টাঙ্গাইলের ধনবাড়ীতে কৃষি মন্ত্রী ড.মোঃ আব্দুর রাজ্জাক এমপির নিজ গ্রাম মুশুদ্দি আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল বুধবার নূরানী কনট্রাকসন লিঃ এর পরিচালক তারিকুল ইসলামের আয়োজনে বিশাল এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নূরানী কনট্রাকসন লিঃ এর পরিচালক তারিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হিরা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বদিউল আলম মঞ্জু, ধনবাড়ী পৌর সভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ভাইস চেয়াম্যান শামছুল হুদা, আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন, আব্দুর রউফ রব্বানী, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালু, যুবলীগ নেতা মনিরুজ্জামান বকল, মিলন সহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
