- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার সন্ধ্যায় বালিকা স্কুল এন্ড কলেজে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিয়ার রহমান। এতে প্রধান অতিথি হিসেবে ইপস্থিত ছিলেন রংপুর-২ তারাগঞ্জ-বদরগঞ্জ সাংসদ আবুল কালাম মোহাম্মাদ আহসানুল হক চৌধুরী ডিউক, বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন। ওই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াছমিন, বায়জীদ বোস্তামী,ওসি জিন্নাত আলী, মুক্তিযোদ্দা কমান্ডার আলী হোসেন, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, এলজিইডি প্রকৌশলী অফিসার আহম্মেদ হায়দার জামান, ইউপি চেয়ারম্যান মঞ্জুর কাদের, আফজালুল হক সরকার, রফিকুল ইসলাম, হারুন অর রশিদ বাবুল,এসএম মহিউদ্দিন আজম কিরণ, ইউপি সদস্যবৃন্দ, শিক্ষক, দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মী, গণমাধ্যম কর্মী,জিও এনজিও প্রতিনিধি প্রমুখ।
