- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে হারুন মিয়া (৩৮) নামে এক চালককে গুলি করে তার অটোরিক্সাটি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেলে উপজেলার আঙ্গারিপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। আহত হারুন মিয়া একই উপজেলার কুজি পুকুর গ্রামের নুর হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে উপজেলার আঙ্গারিপাড়া নামক স্থান অটোরিক্সা চালক হারুন মিয়া তার অটোরিক্সাটি নিয়ে দাঁড়িয়ে ছিল। এসময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত সেখানে উপস্থিত হয়ে হারুন মিয়ার পায়ে গুলি করে অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় হারুন মিয়াকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছেন। তবে এ ব্যাপারে এখনো কেউ থানায় অভিযোগ করে নি। তবু বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। আহত হারুন মিয়াকে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪নং ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
