- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

হাফিজুর রহমান.
টাঙ্গাইলের ধনবাড়ী থানার দোয়া ও ইফতার মাহফিল (২৭ মে ১৯) সোমবার থানা ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ধনবাড়ী থানার ওসি মজিবর রহমানের সভাপতিত্বে উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হিরা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জু, সহকারী পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) আমির খসরু, সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) কামরান হোসেন, ধনবাড়ী থানার (ওসি তদন্ত) হাসান মোস্তফা, ধনবাড়ী পৌর সভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ভাইস চেয়াম্যান শামছুল হুদা, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আকবর হোসেন, ইউপি চেয়ারম্যান শামছুল আলম তালুকদার বাবুল, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালু, যুবলীগের সভাপতি মনিরুজ্জামান বকল, সাধারণ সম্পাদক মিলন, যুবলীগ নেতা আব্দুর রউফ রব্বানী, মাইটিভি’র সাংবাদিক হাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি স.ম জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক আনছার আলী সহ রাজনৈতিক নেত্রীবৃন্দ, উপজেলার কর্মকতা-কর্মচারী, সাংবাদিক ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন ধনবাড়ী খাসপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আজহারুল ইসলাম।
