- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

লিটন মিয়া লাকু গাইবান্ধা সংবাদদাতা ॥ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে জেলা শহরের ১নং ট্রাফিক মোড়ে আজ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অ্যাড. পলাশ রায়কে কারা অভ্যন্তরে হত্যা, ৭১’এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির , মানবাধিকার নেত্রী সুলতানা কামাল ও সাংবাদিক মুনতাসির মামুনকে হত্যার হুমকি, সাংবাদিক প্রবীর শিকদারের বাসায় হামলা ও প্রিয়া সাহার পৈত্রিক বাড়ীতে অগ্নি সংযোগসহ সারাদেশে অব্যাহত নিযার্তন নিপীড়নের প্রতিবাদে এবং সামাজিক গণমাধ্যমে সাম্প্রদায়িক ও উষ্কানীমূলক মন্তব্যকারীদের গ্রেফতারের দাবীতে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি রনজিৎ বক্সী সূর্য্য, সাধারণ সম্পাদক ও দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক দীপক কুমার পাল ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর সভাপতি পরেশ চন্দ্র সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
