Latest posts by সম্পাদনা: এস.এম আব্দুর রাজ্জাক (see all)
- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

স্বাধীন বাংলা নিউজ টিভি,রিপোর্টার মোঃ তপছিল হাছানঃ
মতলব উত্তর উপজেলার ৫নং দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মমিন আলী দেওয়ানের স্ত্রীর হাতে নগদ ৩ লাখ ৯ হাজার ৭৬৫ টাকা প্রদান করা হয়েছে। মরহুম মমিন আলী দেওয়ান বেঁচে থাকাকালীন এডিপি প্রকল্পের আওতায় একটি প্রকল্প বাস্তবায়ন করেছিলেন। ওই কাজের বিল বাকী ছিল ৩ লাখ ৯ হাজার ৭৬৫ টাকা। চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অ্যাড. নূরুল আমিন রুহুল এর পরামর্শক্রমে উক্ত বিলটি দ্রুত পরিশোধ করে উপজেলা পরিষদ। শুক্রবার (২৪মে) উপজেলা সুজাতপুর বাজারস্থ আওয়ামীলীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কার্যালয়ে টাকা প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। এ সময় তিনি মরহুম মমিন আলী দেওয়ানের আত্মার মাগফেরাত কামনা করেন ও তার পরিবারবর্গের সাথে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদ উল্লাহ প্রধান, দূর্গাপুর ইউপির সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান সরকার দুলাল, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, উপজেলা চেয়ারম্যান এর পিএ আবুল খায়ের, মরহুমের ভাই মামুন দেওয়ান’সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মতলব উত্তর উপজেলার ৫নং দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মমিন আলী দেওয়ানের স্ত্রীর হাতে টাকা তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস
