- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) রাতে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের নির্বাচিত সভাপতি সাংবাদিক মোঃ গুলজার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় আগামী (২০২৪-২০২৬ইং) দুইবছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম ক্লাবের সাধারণ সভায় ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পর্ষদ ঘোষণা করেন।
কার্যনির্বাহী পর্ষদের অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি একে এম আশরাফুল ইসলাম (দৈনিক নয়া শতাব্দী), সহ-সভাপতি এস.এম. খুররম আজাদ (দৈনিক আজকের প্রভাত) ও কামরুল হাসান (দৈনিক খোলা কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন মিয়া (দৈনিক ঢাকা) ও সুমন রানা (দৈনিক বাংলাদেশ বুলেটিন), সাংগঠনিক সম্পাদক মো. সিফাত (দৈনিক নাগরিক ভাবনা), কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন (দৈনিক আমার সময়), দপ্তর সম্পাদক ফরিদুল ইসলাম (দৈনিক সমাবেশ), তথ্য ও প্রচার সম্পাদক শাকিল আহম্মেদ (সংবাদ সারাবেলা)। কার্যনির্বাহী সদস্য চারজন হলেন আব্দুল্লাহ আল হারুন (দৈনিক সমাচার), তানভীর তকবীর (দৈনিক আলোর দিগন্ত), রেজাউল করিম (উর্মিবাংলা প্রতিদিন) ও সাজিরুল ইসলাম সাজু (দৈনিক দেশ প্রতিদিন)।
এছাড়া ১১ জনকে সম্মানিত সদস্য হিসেবে রাখা হয়েছে। তারা হলেন- নাসিম উদ্দিন (জাগো নিউজ২৪.কম), ইসমাইল হোসেন রাশেদ (আমার প্রাণের বাংলাদেশ), রফিকুল ইসলাম (বর্তমান দিন), জাহাঙ্গীর আলম খোকন (দৈনিক তরঙ্গ বার্তা), মাজহারুল ইসলাম শাওন (দৈনিক মুক্ত আলো), এখলাছ উদ্দিন আবির (ডিডিপি টেলিভিশন), রাশেদুল ইসলাম রাসেল (জামালপুর দর্পন), সাজ্জাদ হোসেন মঞ্জু (যায়যায় কাল), জাফরুল ইসলাম অপু (দৈনিক অগ্নিশিখা), আলহাজ উদ্দিন (দৈনিক কাগজ কলম), হারুন-অর-রশিদ (স্বাধীন বাংলা নিউজ ) ও কাওছার আহম্মেদ (দৈনিক ভোরের বাণী)।
সাধারণ সভায় সাংবাদিক নেতারা কাঁধে কাঁধ মিলিয়ে সুস্থ ও স্বাধীন সাংবাদিকতা চর্চা এবং সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাব নিয়ে যেকোনো অপতৎপরতা প্রতিরোধে অঙ্গিকার ব্যক্ত করেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.