- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

রামচন্দ্র ঘোষ,মধুপুর থেকে জানান
টাঙ্গাইলের মধুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মির্জাবাড়ী ইউনিয়নের মজিদ চালায় মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলীর’র নির্বাচনী মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আব্দুল মান্নান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও শোলাকুড়ী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মোতালেব হোসেন, আবু সাইদ তালুকদার দুলাল, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মির্জাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মির্জাবাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক আজহার আলী মাষ্টার, রফিক মাস্টারসহ স্থানীয় অনেক নেতাকমীরা এ সময় বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা মধুপুরের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আ’লীগ সমর্থিত প্রার্থী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও শোলাকুড়ী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াকুব আলীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। সেই সাথে কোন বিশৃংখলাকারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী না করতে পারে সে দিকে লক্ষ্য রাখতে বলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.