- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় গৃহবধুকে ধর্ষন চেষ্টার অভিযোগে পাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইলিয়াস আহম্মেদ লেলিনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতেএকডালা বাজার এলাকা থেকে আটক করে।আটক লেলিন চকগোয়াশ গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়,উপজেলার তকিনগর গ্রামের এক গৃহবধুকে প্রায়ই কু প্রস্তাব ও উত্ত্যক্ত করতো লেলিন।সাত মাস পুর্বে ওই গৃহবধুর বিয়ে হয়। তার স্বামী একটি কোম্পানিতে চাকুরির সুবাধে ঢাকায়থাকেন।বুধবার মধ্যরাতে স্বামী না থাকায় গুহবধুর ঘরের দরজায় ধাক্বাধাক্বি করে লেলিন।এসময় গৃহবধু দরজা খুললে মুখে গামছা ঢুকিয়ে তাকে তুলে নিয়ে বাড়ির পাশে পুকুর ধারে নিয়ে যায়।সেখানে নিয়ে ধর্ষনের চেষ্টা করে।
বাগাতিপাড়া থানার এসআই মো:রাকিবুল ইসলাম জানান,এই ঘটনার পরদিন বৃহস্পতিবার সন্ধ্র্যায় গৃহবধুর মা বাদি হয়ে থানায় মামলা করেছেন।ওই মামলার পর একডালা বাজার থেকে এদিনরাতে তাকে আটক করে।
