- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026
ধনবাড়ী (টাংগাইল) প্রতিনিধি:
টাংগাইলের ধনবাড়ীতে অবৈধ কাজে লিপ্ত থাকায় ছেলে মেয়ে হাতে নাতে গ্রেফতার করেছে
ধনবাড়ী থানা পুলিশ। পুলিশ জানান বেশ কিছু দিন যাবত ধনবাড়ী থানার সামনে খাসপাড়া
গ্রামে নরিল্লা গ্রামের আ: বারেক এর মেয়ে পারভীর আক্তার (২৭) বেশ কিছু দিন যাবত বিভিন্ন
এলাকার ছেলে মেয়ে নিয়ে অবৈধ ব্যবসা করে আসছিল। গত ২৩ মে বিকালে পারভীনের বাসায়
ধনবাড়ী থানা পুলিশ এস আই আতিকুলসহ পুলিশ অভিযান চালিয়ে ধনবাড়ী উপজেলার সামনে তেতুল
তলা গ্রামের বিনিময় গাড়ীর ডাইবার হাফিজুর রহমান (৩৮) পারভীনের বাসায় অবৈধ কাজে লিপ্ত
থাকা অবস্থায় শারমিন আক্তার (২৫)দিনাজপুরের এক মেয়ে কে হাতে নাতে গ্রেফতার করেছেন।
এ সময় বাসার মালিক পারভীন বাসা থেকে পালিয়ে যান। ঘটনাটি নিয়ে ধনবাড়ী থানা পুলিশ
হাফিজুর রহমান ডাইবার,শারমিন আক্তার, বাসার মালিক পারভীনকে
আসামি করে ২জন কে টাংগাইল জেল হাজতে প্রেরন করেন। বাসার মালিক পারভীন পলাতক রয়েছে বলে পুলিশ সূত্রে জানাযায়।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
