- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সেলিম রেজা, স্টাফ রিপোর্টার বগুড়া অফিস ঃ বগুড়ার শেরপুর উপজেলার তালতা গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই বোনের মধ্যে মারামারির ঘটনায় ২১ মে মঙ্গলবার দুপুরে নাসিমা খাতুন (২৬) নিহত হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে শেরপুর থানা পুলিশ।
জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনয়িনের তালতা গ্রামের কহির ফকিরের মেয়ে আঞ্জুয়ারার সাথে বড় বোন আজেনা বেগমের বাড়ির ২ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২১ মে মঙ্গলবার সকালে টয়লেট ব্যবহারকে কেন্দ্র করে দুই বোনের মধ্যে ঝগড়া হয়।
আঞ্জুয়ারা ক্ষোভ নিয়ন্ত্রণ করতে না পেরে দুপুর ২ টার দিকে আজেনা খাতুনকে ডেকে নিয়ে এসে ছেলে রাজু আহম্মেদ, মেয়ে খালেদা খাতুন ও ছেলের বউ সানজিদা খাতুনকে সাথে নিয়ে তাকে লাঠি দিয়ে এলোপাথারি ভাবে মারপিট শুরু করে। এসময় মায়ের চিৎকারে আজেনা বেগমের মেয়ে মালয়শিয়া প্রবাসী মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী নাসিমা খাতুন এগিয়ে আসলে তাকেও লাঠি দিয়ে পিটলে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর ও পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে আব্দুল খালেকের স্ত্রী আঞ্জুয়ারা (৪০), ছেলে রাজু আহম্মেদ (২২), মেয়ে খালেদা খাতুন (১৫) ও রাজু আহম্মেদের স্ত্রী সানজিদা খাতুন (১৮) কে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, ঘটনাস্থলে গিয়ে ৪ জনকে আটক করে থানায় নিয়ে এসেছি। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
