- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোমবার সকালে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় শফি আলম ওরফে বাবু মিয়া (১৭) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। নিহত বাবু মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের ফজল শেখের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকাল আনুমানিক ৬টার দিকে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট- দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার এলাকায় ভ্যানে করে চালের বস্তা নিয়ে যাওয়ার সময় দিনাজপুর অভিমূখী একটি দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক শফি আলম বাবু ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় স্থানীয় জনতা ট্রাকটিকে আটক করলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে।
