গুইমারা সরকারি কলেজে বই উপহার, সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

খাগড়াছড়ি প্রতিনিধি :
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজুরী চৌধুরী বলেছেন,বই হলো সভ্যতার রক্ষা কবজ,আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে। প্রত্যেক পিতা মাতাকে তার সন্তানের শিক্ষার বিষয়ে দায়িত্বশীল হতে হবে।তবেই আলোকিত সমাজ তথা দেশ গড়িত হবে।

বুধবার সকালে আলোর আয়োজনে খাগড়াছড়ির গুইমারা সরকারি কলেজে বই উপহার, সুধী

সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিঁনি এ কথা বলেন।

এসময় উপস্থীত ছিলেন, সাংসদ বাবু জতীন্দ্র লাল ত্রিপুরা, সাবেক যুগ্মসচিব ক্যজেন, আলোর নির্বাহী পরিচালক অরুণ কান্তি চাকমা,সাবেক জেলা শিক্ষা অফিসার সাধন কুমার চাকমা,প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান,কলেজের প্রভাষক,অভিভাবক শিক্ষার্থী,ও জনপ্রতিনিধি সহ প্রমুখ।

অনুষ্ঠানে কলেজ অধ্যাপক নাজিম উদ্দীনের হাতে
উপহার হিসেবে বই তুলে দেন আলোর নির্বাহী পরিচালক অরুণ কান্তি চাকমা।পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.