সংসদ সদস্যের নাম মুক্তিযোদ্ধা গেজেট থেকে বাতিলের দাবিতে কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের মানব বন্ধন ও সংবাদ সম্মেলন
- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি সাইফুর রহমান শামীমের রিপোর্ট:
মুক্তিযোদ্ধা গেজেট থেকে কুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য এমএ মতিন ও দেলোয়ার হোসেনের নাম বাতিলের দাবিতে মানব বন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযুদ্ধে অংশগ্রহন না করেও গেজেট ভুক্ত হওয়ায় শুক্রবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধন করেন উলিপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।
পরে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উলিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার ও উলিুপর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।
তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সংসদ সদস্য এমএ মতিনসহ উলিপুর উপজেলার দেলোয়ার হোসেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করলেও তাদের নাম গেজেটে অন্র্Íভূক্ত হয়েছে। এটা মুক্তিযোদ্ধাদের জন্য লজ্জার বিষয়। সংসদ সদস্য এমএ মতিন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের তালিকাভুক্ত রাজাকার পরিবারের সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা। সংবাদ সম্মেলনে অনতি বিলম্বে দুজনের নাম গেজেট থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: শাহাজাহান আলী, আব্দুল খালেক সরকারসহ উলিপুর উপজেলার অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধাগণ

Comments are closed, but trackbacks and pingbacks are open.