কুড়িগ্রামে মাদকসহ বিপুল পরিমাণ ভারতীয় শার্ট পিস, শাড়ী জব্দ

কুড়িগ্রামে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে কুলাঘাট বিশেষ ক্যাম্প ও ব্যাটালিয়ন সদর হতে বিশেষ দলের সমন্বয়ে একটি টহলদল গোপন সংবাদের বিত্তিতে মাদকসহ বিপুল পরিমান ভারতীয় কাপড় জব্দ করা হয়। বিজিবি বিডি২৪লাইভকে জানান, ১৪ অক্টোবর বৃস্পতিবার সকালে কুড়িগ্রাম হতে একটি কাভার্ড ভ্যান আসতে দেখতে বিজিবির টহলদল কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে চালক গাড়ী থামিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ সময় কাভার্ড ভ্যানটি তল্লাশী চালিয়ে ভারতীয় কাতান শাড়ী-৪৮০ পিস, সিল্ক শাড়ী-১৬০ পিস,শার্ট পিস-৩,২০০টি, নবরত মিনি প্যাক- ১১৫০ পিস, ফ্রেস ওয়াস মিনি প্যাক-৪২৮ পিস, হরলিক্স- ২৫ বোতল, কিটকাট চকলেট-৫০০ পিস এবং ফেন্সিডিল- ৯৯ বোতলসহ কাভার্ড ভ্যানটি জব্দ করে লালমনিরহাট ব্যালিয়ন সদরে নিয়ে আসা হয়। জব্দ কৃত মালামালের বাজার মূল্য- ১,০৯,৪৮,৯৮৩/- গাড়ীর মূল্য- ৩৫,০০,০০০/- টাকাসহ সর্বমোট মূল্য= ১,৪৪,৪৮,৯৮৩/-। এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনের নামে লালমনিরহাট সদর থানায় পৃথক ২টি মামলা দায়ের করেছে বিজিবি। জব্দকৃত শাড়ী, শার্ট পিস, অন্যান্য মালামাল স্থানীয় কাষ্টমস অফিসে এবং কাভার্ড ভ্যান ও ফেন্সিডিল লালমনিরহাট সদর থানায় জমা দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে লালমনিরহাটর ১৫ ব্যাটালিণের অধিনায়ক লেঃ কর্নেল এস এম তৌহিদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে কাভার্ড ভ্যানসহ মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও অবৈধ ভারতীয় শাড়ী, শার্ট পিস এবং অন্যান্য মালামাল আটকের ফলে দেশী পণ্য উপযুক্ত বাজার মূল্য অর্জনের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীগণ যেমন লাভবান হবে তেমনি জাতীয় পর্যায়ে অর্থনীতি শক্তিশালী হবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.