সরিষাবাড়ীতে গোরস্তানের রাস্তার কাজ উদ্বোধন করলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর মুকুল

সরিষাবাড়ী প্রতিনিধি ঃ জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের শিমলাপল্লী (পশ্চিম) পাড়া গ্রামের গোরস্তানের রাস্তার মাটি কাটা কাজের উদ্বোধন।
আজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে ৪নং, ৫নং ও ৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোছাঃ বেবী আক্তার এবং সম্প্রচার ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মোঃ মুরাদ হাসান (এমপির) বিশ্বস্ত প্রতিনিধি এবং সরিষাবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল এই রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী শিমলাপল্লী গ্রামের মুরুব্বি শুকমান হোসেন করিম সরকার, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব চাঁন মিয়া সরদার, মোঃ ওয়াজ উদ্দিন, সরিষাবাড়ী সরকারি পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আলহাজ্ব মোঃ ইমানুর রহমান বিশু, সরিষাবাড়ী বাস স্ট্যান্ড ৮২২ এর সিনিয়র সহসভাপতি মোঃ মোবারক হোসেন, মোঃ নুরল মাষ্টার এবং শিমলাপল্লী গ্রামের সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এ সময় সাখাওয়াত আলম মুকুল বলেন, দীর্ঘদিন থেকে তাঁর এই ওয়ার্ড অবহেলিত ছিলো। রাস্তাঘাট নিয়ে এই ওয়ার্ডের লোকজন যে বিড়ম্বনায় ছিলেন তা এখন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ছোট ছোট রাস্তা এবং তার পাশ দিয়ে ড্রেন এর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এছাড়াও শিমলাপল্লী গ্রামের সামনে যে রাস্তার কাজ তা খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। এ সকল রাস্তার কাজ শেষ হলে এই এলাকায় আর কোন বিড়ম্বনা থাকবেনা। মানুষ স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারবে বলে জানান তিনি।
পরিশেষে তিনি সমস্ত কাজ সঠিকভাবে শেষ করার জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.