- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সব নায়ক-নায়িকাদের কদর থাকায় পরিচালকরাও তাদের আবদার হাসিমুখে মেনে নেন। সেই সিন্ডিকেটের কথাই আরও একবার সবাইকে মনে করিয়ে দিলেন ফারিয়া শাহরিন।
২০১৮ সালের শুরুর দিকে একটি জাতীয় দৈনিকের সাক্ষাৎকারে হাজির হয়ে দেশের এক নামকরা চিত্রনায়ক ও প্রযোজকের নামে কাস্টিং কাউচের অভিযোগ তুলে ঝড় বইয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী। শাহরিন বলেছিলেন, ওই নায়ক ও প্রযোজক নাকি তাকে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার টোপ ফেলে বিছানায় নিতে চেয়েছিলেন। যদিও কারো নাম প্রকাশ করেননি তিনি।
ফারিয়া শাহরিনই দেশের প্রথম অভিনেত্রী, যিনি এভাবে প্রকাশ্যে নিজের সঙ্গে ঘটা বাজে অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন। কিন্তু এই সাহসিকতার জন্য তাকে তোপের মুখেও পড়তে হয়েছিল। ফেসবুক লাইভে একাধিক অভিনেত্রী তার বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছিলেন। কয়েকটি টকশো’তেও হয়েছিল তুমুল সমালোচনা। আলোচনায় থাকতেই নাকি এমন অভিযোগ করেছিলেন শাহরিন।
একই বছর অর্থাৎ ২০১৮ সালের অক্টোবরে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ সুন্দরী প্রতিযোগিতাকে কমেডি শো বলে কটাক্ষ করে আলোড়ন সৃষ্টি করেন অভিনেত্রী। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। এই ঘটনা নিয়েও সে সময় আলোচনা-সমালোচনা কম হয়নি। নিজে একটি সুন্দরী প্রতিযোগিতা থেকে পরিচিতি পেয়ে একই ধরনের আরেকটি প্রতিযোগিতা ও প্রতিযোগীদের নিয়ে তিনি কীভাবে এমন মন্তব্য করেন, সেই প্রশ্ন তোলেন সবাই।
এরপর গত বছরের ডিসেম্বরে প্রস্তাব পাওয়া একটি ওয়েব সিরিজের চিত্রনাট্য ফেসবুকে প্রকাশ করে আবারও আলোচনায় আসেন ফারিয়া শাহরিন। কারণ, ওই সিরিজটিতে শাহরিনের চরিত্রের অংশটুকু এতটাই নোংরা ছিল যে, তিনি সেটির প্রস্তাব ফিরিয়ে দেন এবং ফেসবুকে চিত্রনাট্যের স্ক্রিনশট শেয়ার করে এর প্রতিবাদ করেন। এবার কথা বললেন নাটকের সিন্ডিকেট নিয়ে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.