- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

ভারতের গুজরাট রাজ্যে একটি হাসপাতালে আগুন লেগে ১২ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনার রোগী।
শনিবার রাতে রাজ্যটির ভারুচ শহরের প্যাটেল ওয়েলফেয়ার হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
খবরে বলা হয়েছে, ভারুচ-জাম্বুসর মহাসড়কের পাশে অবস্থিত চারতলা এই হাসপাতালটিতে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। দিবাগত রাত ১টার দিকে হঠাৎ হাসপাতালটিতে আগুন লাগে। এতে অনেকে দৌড়ে বেরিয়ে আসতে সক্ষম হন। এছাড়া ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা মিলে ৫০ জন রোগীকে উদ্ধার করে পার্শ্ববর্তী অন্য আরেকটি হাসপাতালে স্থানান্তর করেন।
আগুনে চিকিৎসা নিতে আসা ১২ জন করোনা রোগী মারা যায়। আহত হয় আরও কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ভারুচ পুলিশের এসপি রাজেন্দ্র সিং চুদাসামা।
ফায়ার সার্ভিস কর্মকর্তা শৈলেষ সানসিয়া জানিয়েছেন, হাসপাতালটির নিচতলায় করোনা ওয়ার্ডে আগুন লাগে। তবে ঘণ্টাখানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং প্রায় ৫০ জন রোগীকে উদ্ধার করা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.