- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

আল হেলাল চৌধুরী
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে গার্মেন্টস ব্যবসায়ী সমিতির আত্মপ্রকাশ ও ১৫ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ১০ টায় ফুলাবাড়ী বাজার কাপড় পট্রিতে নবগঠিত কমিটির আত্মপ্রকাশ ও সবর্ধনা অনুষ্ঠানে মোহনা গার্মেন্টস এর মালিক বদরুজ্জামান বাদল এর সঞ্চালনায় গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সভাপতি সাহাদত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন, দিনাজপুর জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান কামরু, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম। বক্তারা বলেন ফুলবাড়ীকে সপূর্ণ সিসি ক্যামেরার আওতায় আনা হবে । নব গঠিত কমিটির সাহাদত হোসেন সভাপতি ও সাইফুল বারী সাধারণ সম্পাদক সহ কমিটির সকল সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ ও স্থানীয় গার্মেন্টস ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সিসি ক্যামেরার উদ্বোধন করা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.