মাছের সাথে শত্র“তা

সরিষাবাড়ী সরিষাবাড়ী প্রতিনিধি:

মৎস্য খামারে বিষ দিয়ে মাছ নিধন করার অভিযোগ উঠেছে। খামারে ক্ষতি হয়েছে প্রায় তিন লক্ষ টাকা মূল্যের দেশী মাছের। ঘটনাটি গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম পশ্চিম পাড়া এলাকার প্রান্তিক মৎস্য চাষী খোকন মিয়া ও আল আমিনের মৎস্য খামারে।

শুক্রবার বিকেলে ভুক্তভোগীদ্বয় ও এলাকা ঘুরে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে দরিদ্র মৎস্য খামারী খোকন মিয়া ও আল আমিনের খামারে বিশ বা বিষাক্ত দ্রব্য প্রয়োগ করে। এতে ওই দুই খামারীর ৭৪শতাংশ মৎস্য খামারের দেশী প্রজাতির শৈল মাগুর বোয়াল শিং কৈসহ বিভিন্ন প্রকার মাছ মরে ভেসে উঠে। শুক্রবার সকালে খবর পেয়ে তারা মৎস্য খামারে গিয়ে মরা মাছ দেখে হতভম্ব হয়ে পড়ে। শিবপুর এলাকার পূর্ব পাশে বিল এলাকায় ওই মৎস্য খামারে মরা মাছ দেখতে কয়েক গ্রামের মানুষ ছুটে আসে এবং তারা বিস্মিত হয়। আশপাশের দরিদ্র লোকজন মরা মাছ তুলে নিয়ে যায়। স্থানীয়দের ধারণা মতে খামারে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে মৎস্য খামারী খোকন মিয়া ও আল আমিন বলেন, শুক্রবার সকালে খবর পেয়ে মৎস্য খামারে এসে দেখি পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। কেউ শত্র“তা করেই পুকুরে বিষ দিয়েছে। পাশের কতিপয় মৎস্য ব্যবসায়ী প্রতি বছর মৎস্য খামার ইজারা নিয়ে মৎস্য চাষ করে। আমাদের কাছেও তারা ইজারা চেয়ে ছিল। আমরা দেইনি। গত বছরও আমাদের খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে। থানায় অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে তারা জানায় পুলিশি হয়রানির ভয়ে থানায় যাইনি।

মতিউর রহমান,সরিষাবাড়ীঃ মৎস্য খামারে বিষ দিয়ে মাছ নিধন করার অভিযোগ উঠেছে। খামারে ক্ষতি হয়েছে প্রায় তিন লক্ষ টাকা মূল্যের দেশী মাছের। ঘটনাটি গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম পশ্চিম পাড়া এলাকার প্রান্তিক মৎস্য চাষী খোকন মিয়া ও আল আমিনের মৎস্য খামারে।

শুক্রবার বিকেলে ভুক্তভোগীদ্বয় ও এলাকা ঘুরে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে দরিদ্র মৎস্য খামারী খোকন মিয়া ও আল আমিনের খামারে বিশ বা বিষাক্ত দ্রব্য প্রয়োগ করে। এতে ওই দুই খামারীর ৭৪শতাংশ মৎস্য খামারের দেশী প্রজাতির শৈল মাগুর বোয়াল শিং কৈসহ বিভিন্ন প্রকার মাছ মরে ভেসে উঠে। শুক্রবার সকালে খবর পেয়ে তারা মৎস্য খামারে গিয়ে মরা মাছ দেখে হতভম্ব হয়ে পড়ে। শিবপুর এলাকার পূর্ব পাশে বিল এলাকায় ওই মৎস্য খামারে মরা মাছ দেখতে কয়েক গ্রামের মানুষ ছুটে আসে এবং তারা বিস্মিত হয়। আশপাশের দরিদ্র লোকজন মরা মাছ তুলে নিয়ে যায়। স্থানীয়দের ধারণা মতে খামারে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে মৎস্য খামারী খোকন মিয়া ও আল আমিন বলেন, শুক্রবার সকালে খবর পেয়ে মৎস্য খামারে এসে দেখি পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। কেউ শত্র“তা করেই পুকুরে বিষ দিয়েছে। পাশের কতিপয় মৎস্য ব্যবসায়ী প্রতি বছর মৎস্য খামার ইজারা নিয়ে মৎস্য চাষ করে। আমাদের কাছেও তারা ইজারা চেয়ে ছিল। আমরা দেইনি। গত বছরও আমাদের খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে। থানায় অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে তারা জানায় পুলিশি হয়রানির ভয়ে থানায় যাইনি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.