- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

মাত্র ২২ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় টিকটক তারকা সমীর গাইকোয়াড। গত রবিবার পুনের ওঘোলিতে নিজ বাসভবনে আত্মহত্যা করেন ভারতীয় এই তারকা। নিজ ইনস্টাগ্রামে নানা চিন্তা উদ্রেককারী ভিডিও পোস্ট করে তরুণ-তরুণীদের মাঝে ব্যাপক জনপ্রিয় ছিলেন এই ভিডিও নির্মাতা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুনের ওঘোলির নিকাসা সোসাইটির বাসভবনে নিজ কক্ষে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সমীর গায়কোয়াড়কে। পরে লোনিকান্দ পুলিশ স্টেশনে খবর দেন সমীরের ভাই প্রফুল্ল গায়কোয়াড়। সমীরের পরিবার তাকে লাইফলাইন হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা এ তারকাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এখনও আত্মহত্যার সঠিক কারণ উদঘাটন করতে পারেনি। একজন পুলিশ কর্মকর্তা দৈনিকটিকে বলেছেন, তারা কোনো সুইসাইড নোট পাননি।
উল্লেখ্য, ওই দিন সমীর ইনস্টাগ্রামে একটি ভিডিও আপ করেছিলেন। সমীরের মৃত্যুর খবরে ভক্তরা শোকাহত। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা প্রয়াতের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেছেন। সমীরের পরিবারে রয়েছেন তার মা-বাবা ও ভাই। তিনি পুনের ওয়াদিয়া কলেজের শিক্ষার্থী ছিলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.