- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ওআর নিজাম রোডে প্রাইভেট পড়তে গিয়ে এক কলেজছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন অভিযোগ করে মামলা করেছেন। মামলায় প্রধান আসামি আজমাইন আজিম আয়ান (২২) ও তার দুই বন্ধুকে। গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন ধর্ষণের শিকার হওয়া ছাত্রীর বাবা। বর্তমানে উক্ত ছাত্রী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রয়েছেন। প্রধান আসামি আয়ান ছাড়া ও তার দুই সহযোগীকে মামলায় আসামি করা হয়েছে। তারা হলেন তারেক আজিজ (২২) এবং মোকারাম হোসেন (২২)।
ধর্ষণের শিকার ছাত্রী তার সহপাঠীসহ গত ১৫ দিন ধরে প্রাইভেট পড়তে যাচ্ছিলেন। বুধবার বিকেল ৫টার দিকে তাকে জোর করে জোরপূর্বক ধর্ষণ করেন অভিযুক্ত আজমাইন আজিম আয়ান। এর আগেও আজমাইন প্রাইভেট পড়তে যাওয়ার পথে ওই ছাত্রীর সঙ্গে ঝামেলা করতেন। বৃহস্পতিবার সকালে খুলশী এলাকার জালালাবাদ হাউজিং সোসাইটি থেকে গ্রেফতার করা হয়েছে।
পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, এক কলেজছাত্রী ধর্ষণের মামলার প্রধান আসামি আজমাইন আজিম আয়ানকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তার দুই সহযোগীকে দ্রুত গ্রেফতার করা হবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.