- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান বলেছেন, সিনেমার বাজেটকে ১০ থেকে ২০ লাখে নামিয়ে আনায় ‘স্টুপিড’। ‘তারা বলছে, ভাই না খেয়ে মরছে, মানুষগুলোকে আমি কাজ দিচ্ছি। তোমার কাজ দেওয়ার দরকার নেই স্টুপিড! তুমি কে কাজ দেওয়ার? আমার ১০০/৫০০ সিনেমার দরকার নেই, আমাদের একটি সিনেমা দরকার।’ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে তপু খান পরিচালিত প্রথম সিনেমা ‘লিডার : আমিই বাংলাদেশ’ মহরত অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ কথা বলেন জনপ্রিয় এই নায়ক।
তিনি আরও বলেন, ‘একটি ভালো সিনেমা, সিনেমা হলকে এবং ইন্ডাস্ট্রিকে কী পরিমাণ ফিডব্যাক দিতে পারে সেটা আপনারা সকলেই জানেন। আমি আমার অনেক সিনেমার সময় বলতে শুনেছি, ভাই গত ৬ মাসের যত লোকসান ছিল সেটা পুষিয়ে ফেলেছি একটা সিনেমা দিয়ে। সিনেমা তো সেটাই।’
শাকিব বলেন, ‘বিশ্ব সিনেমা বা আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের দিকেও তাকাই; সেখানে ছোট ছোট সিনেমা ইন্ডাস্ট্রি যারা ছিল, যাদেরকে আমরা বলি ডোমেস্টিক ফিল্ম ইন্ডাস্ট্রি। বলিউডের তুলনায় ছোট টলিউড, পাঞ্জাবি, মালায়ালামের মতো ইন্ডাস্ট্রিগুলো এখন পৃথিবীকে টক্কর দিয়ে সিনেমা বানাচ্ছে। তারা বলিউডকে ছাড়িয়ে গিয়েও সিনেমা বানাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘কেজিএফ’-এর কথাই যদি বলি, মালায়ালামের মতো ইন্ডাস্ট্রি ৩০০-৪০০ কোটি রুপি দিয়ে সিনেমা বানাচ্ছে। আর আমার দেশের সিনেমা এখন ১০ লাখ, ২০ লাখে নেমে এসেছে! হোয়াট অ্যা ফিল্ম ম্যান! কী চিন্তাধারা! কী রকম ব্যাপার।’
উল্লেখ্য, বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় তপু খানের পরিচালনায় এ সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন শবনম বুবলী। আরও অভিনয় করবেন মাসুম বাশার, মিলি বাশার, মুকিত জাকারিয়া, সিয়াম নাসির প্রমুখ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.