মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একসাথে ৩ শিক্ষার্থীর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জের তিন শিক্ষার্থী গোবিন্দগঞ্জ উপজেলার বানেশ্বর বাজারে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলপোস্টের সাথে ধাক্কা লাগে ঘটনাস্থলেই নিহত হয়। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার বানেশ্বর বাজারে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের ছোবাহানপুর পোড়াবাড়ি গ্রামের মোজাফফরের ছেলে সুমন, কুপা গ্রামের শাহজাহান আলীর ছেলে আব্দুল্লাহ এবং শরিফুলের ছেলে সাকিবের মৃত্যু হয়। নিহত সাকিব ও সুমন উপজেলার দাড়িদহ মাদ্রাসার নবম শ্রেণির এবং আবদুল্লাহ আমতলী মডেল স্কুলের নবম শ্রেণির ছাত্র।

জানা যায়, বৃহস্পতিবার বেলা ১২ ঘটিকায় তারা মোটরসাইকেল যোগে পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার বানেশ্বর বাজারের নিকটে পৌছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলপোস্টের সাথে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় গোবিন্দগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পর আরো এক জনের মৃত্যু হয় এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অপর একজনের মৃত্যু হয়। এদিকে মর্মান্তিক দূর্ঘটনায় একই এলাকার ৩ যুবকের মৃত্যু হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী রশিদ জানান, তারা মোটরসাইকের নিয়ে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.