- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
ফুলবাড়ির বড় ভিটায় মৎস্য চাষীর পুকুর আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দখলের পায়তারা করার চেষ্টায় বাধা দেয়ায় প্রতিপক্ষ গ্রুপ মৎস্যজীবী সহ তার স্ত্রী, ভাই ও ভাইয়ের স্ত্রীকে মারপিট করে গুরুতর আহত করেছেন অভিযোগ সূত্রে জানা যায় , ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ( কালির পাঠ) গ্রামের আবদুল হামিদের পত্র রেজাউল করিম পৈত্রিক সম্পত্তি সূত্রে তার পুকুরে মাছ চাষ করে আসছে এবং মাছ চাষের উপর অনেক সময় তার জীবিকা নির্বাহ করতে হয়। এ অবস্থায় প্রতিপক্ষ ওয়াসিম গং বাঁচেন বসুনিয়ার ইশারায় পূর্ব পরিকল্পিতভাবে ৯ ফেব্রুয়ারি বিকেলে ওয়াসিম ,আলতাফ মিয়া এরশাদ সহ ৮/৯ জন রেজাউলের পুকুরের পাশে ছাপরা তোলা সহ তার বাড়ির টিনের বেড়া ভাঙচুর করে মারধর শুরু করে। এ ঘটনায় রেজাউল তার স্ত্রী লাকি ও রেজাউলের ছোট ভাই তার স্ত্রী লাভলী বেগম গুরুতর জখম সহ আহত হন। পরে রেজাউলের পক্ষে 999 ফোন করলে পুলিশ ঘটনাস্থল আসে । পুলিশের উপস্থিতি টের পেয়ে ওয়াসিম গং গা ঢাকা দেন । বর্তমানে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে রেজাউল তার স্ত্রী লাকি বেগম, রেসকে দেওয়ান, তার স্ত্রী লাভলী বেগম চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় রেজাউল বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন

Comments are closed, but trackbacks and pingbacks are open.