- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সাতসকালে এল বড়সড় দুর্ঘটনার খবর। ট্র্যাক পিষ্ট হয়ে মৃত্যু হল ১৩ জন শ্রমিকের। গুজরাটের সুরাটের কোসাম্বা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। জানা গেছে, শ্রমিকরা রাস্তার কাছেই ঘুমাচ্ছিলেন, এসময় ঘুমের মধ্যেই লরির চাকায় পিষ্ট হয়ে যায় তাঁদের দেহ। ভোরের দিকে কোসাম্বা গ্রামে এই হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে। এ খবর দিয়েছে কলকাতা ২৪।
সুরাট থেকে ৬০ কিমি দূরে এই কোসাম্বা গ্রাম। জানা গেছে, শ্রমিকেরা প্রত্যেকেই রাজস্থানের বাসিন্দা। দুর্ঘটনায় ১৩ জন শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এছাড়া আরও বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.